1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:37 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে ১১৬ পরিবারে বিদ্যুত সংযোগ

  • আপডেট টাইম : Monday, March 26, 2018
  • 382

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরের কল্যাণপুর গ্রামে উদ্বোধন করা হয়েছে বিদ্যুতের নতুন সংযোগ। রবিবার দুপুরে সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল।

ওই গ্রামের ১১৬ পরিবারের মাঝে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। প্রায় ৪২ লাখ ৭০ হাজার ৫’শ টাকা ব্যয়ে ২.৮৪৭ কিলোমিটার লাইন নির্মাণ শেষে সংযোগ প্রদান করা হয়। এ উপলক্ষে কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগ এক সুধী সমাবেশের আয়োজন করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো: শাহজাহান কবীর, সদর উপজেলা আওয়ামী লীগের সভপতি বাবু বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, স্থানীয় আওয়ামী লীগ নেতা এডভোকেট সামছুল হক সামছু।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক পসিকিউটর (পিপি) জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, আওয়ামী লীগ নেতা নুজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন ও দলীয় নেতাকর্মীসহ গ্রামবাসী।

স্বাধীনতার ৪৭ বছর পর কুশাখালীর কল্যাণপুর গ্রামের ১১৬ পরিবার নতুন বিদ্যুৎ সংযোগ পাওয়ায় গ্রামের লোকজন আনন্দে মেতে ওঠেন। এসময় মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার মতায় থাকলে দেশের উন্নয়ন হয়। দেশের মানুষ বেকার থাকে না। ঘরে ঘরে শিক্ষিত বাড়ে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো দেশ বিদ্যুতের আওতায় আনা হবে। সে কারণে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews