1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 4:29 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সাভারে শিশুশ্রম নিরসন প্রকল্পের সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : Wednesday, June 27, 2018
  • 302

বাংলা ফটো নিউজ : প্রজন্মের জন্য-নিরাপত্তা ও সুস্বাস্থ্য” -এই প্রতিপাদ্য নিয়ে এবছর সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও পালিত হয়েছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০১৮। শিশু অধিকার সুরক্ষা ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রমের প্রতিরোধের লক্ষ্যে ২০০২ সাল থেকে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা ( আইএলও) এই দিবসটি পালন করে আসছে। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে আজ বুধবার সকালে সাভার প্রেসক্লাবে উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটি, উপজেলা অগ্রগামী শিশু পরিষদ ও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক)-এর যৌথ উদ্যোগে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে ভার্কের শিশুশ্রম নিরসন প্রকল্পের ভূমিকা শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপজেলা শিশু সুরক্ষা মনিটরিং কমিটির সভাপতি মিসেস রোকেয়া হক-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারন সম্পাদক গোবিন্দ্র আচার্য্য, সাংবাদিক শিশু অধিকার ফোরামের আহবায়ক মো: তায়েফুর রহমান, সাভার প্রেস ক্লাবের সহ-সভাপতি সৌমিত্র মানব, অর্থ-সম্পাদক তৌকির আহাম্মেদ, যুগ্ম সম্পাদক পার্থ চক্রবর্তীসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভার্ক পরিচালনা পর্ষদ-এর সেক্রেটারী তারেক মো: মমতাজুর রহমান, সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোর-এর সভাপতি আব্দুল কাদের তালুকদার, উপজেলা অগ্রগামী শিশু পরিষদের সভাপতি আয়েশা আক্তার ও অন্যন্য সদস্যবৃন্দ ও ভার্কের সহকারী পরিচালক জামাল হোসেন কুলীন। সংবাদ সমম্মেলনের শুরুতে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ভার্কের প্রকল্প সমন্বয়কারী প্রিয়তা খন্দকার ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভার্কের প্রজেক্ট ম্যানেজার বাবুল মোড়ল।

ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) সাভার উপজেলায় (সাভার পৌরসভা, পাথালিয়া, তেতুঁলঝোড়া ও ধামসোনা ইউনিয়ন) টিডিএইচ নেদারল্যান্ড-এর আর্থিক সহযোগিতায় ২০১২ সাল থেকে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের নিয়ে শিক্ষাসহ বিভিন্ন ধরণের কার্যক্রম করেছে এবং সরকারের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাকে সফল করার লক্ষ্যে শিক্ষা কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। ভার্ক সুবিধাবঞ্চিত শিশু, ঝুঁকিপূর্ণ শ্রমে ও গৃহকর্মে নিয়োজিত ১৪০০জন শিশুদের নিয়ে ৪০টি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের মাধ্যমে শিশুদের উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য ও জীবন দক্ষতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews