1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 25, 2026, 1:23 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাভারে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

  • আপডেট টাইম : Thursday, June 28, 2018
  • 308

বাংলা ফটো নিউজ : সাভারে ১০ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। গতকাল রাতে সাভার পৌর এলাকার স্মরণিকা এলাকায় একটি বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে পুলিশ।

এলাকাবাসী জানায় ধর্ষণের শিকার ওই শিশুটি সাভারের একটি স্কুলে পঞ্চশ শ্রেণীতে পড়াশুনা করতো। পাশের বাড়ির ভাড়াটিয়া টাইলস মিস্ত্রি মিলন শিশুটিকে প্রায় দুই মাস ধরে ভয়ভীতি করে ধর্ষণ করে আসছিলো। শিশুটি এতদিন লজ্জা ও ভয়ে ধর্ষণের বিষয়টি কাউকে বলতে পারেনি। পরে গতকাল রাতে শিশুটিকে ধর্ষণ করার সময় শিশুটি চিৎকার দিলে এলাকাবাসী ধর্ষণকারী মিলনকে আটক করলে সে কৌশলে পালিয়ে যায়। পরে শিশুটির পরিবার ৯৯৯ নম্বরে ফোন করলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এস আই এনামুল হক বলেন, ধর্ষণকারীকে আটক করার চেষ্টা চলছে ও থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যদিকে গত দু’দিন আগে ধামরাইয়ের রৌহা এলাকায় এক শিশুকে ধর্ষণের পরে হত্যার অভিযোগে সোহান নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews