বাংলা ফটো নিউজ : সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কল্যাণ সরকার হৃদয়কে পিটিয়ে নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে হত্যাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে ক্লাস বন্ধ রেখে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকায় ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসুচী পালন করেন। মানববন্ধনে এসময় ওই স্কুলের প্রায় কয়েক’শ শিক্ষার্থী অংশ গ্রহন করেন।
মানববন্ধন থেকে এসময় শিক্ষার্থীরা অবিলম্বে ওই শিক্ষার্থী হত্যাকান্ডের মুল আসামী সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তারসহ ফাঁসির দাবি জানান সরকারের কাছে। আগামী এক সপ্তাহের মধ্যে খুনি শিক্ষক আব্দুল কুদ্দুসকে গ্রেপ্তার না করা হলে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলন দেওয়ার ঘোষনা দেন তারা।
এদিকে আজ দুপুরে ডেইরি ফার্ম স্কুলে এঘটনায় শিক্ষকরা জরুরী বৈঠকে বসেছেন বৈঠকে ওই শিক্ষককে বহিস্কার করা হতে পারে বলে জানিয়েছে ডেইরি ফার্ম স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ মিয়া।
Leave a Reply