বাংলা ফটো নিউজ : সড়ক দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী এলাকায় অজ্ঞাত (৩০) এক পথচারী নিহত হয়েছে। আজ শনিবার (৩০ জুন) বিকেল চারটায় এ দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামরাইয়ের বাথুলী এলাকায় মহাসড়ক পারাপারের সময় একটি বাস পিছন দিক থেকে এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।
এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মনির জানায়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করেছে। এছাড়াও নিহতের নাম পরিচয় পাওয়া গেলে লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply