বাংলা ফটো নিউজ : সাভারে সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। আজ শনিবার তেতুঁলঝোড়া ইউনিয়নের রাজাঘাট এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর উপস্থিত থেকে সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে নানা শ্রেণী-পেশার অসংখ্য নারী-পুরুষকে দৃষ্টিশক্তি পরীক্ষা, চশমা ও ওষুধসহ বিভিন্ন চিকিৎসাসেবা প্রদান করা করেন।
এসময় ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন- ‘চোখ না থাকলে জীবন অনেকটা মূল্যহীন হয়ে পড়ে। টাকার অভাবে অনেক অসহায় মানুষ চিকিৎসা নিতে পারে না। মানুষ মানুষের জন্য। তাই আমি তাদের সেবায় নিজেকে নিয়োজিত করেছি’।
তিনি আরো জানান, এরই মধ্যে তিনি তেঁতুলঝোড়া ইউপির বেশিরভাগ এলাকাতে বিনামূল্যে চক্ষুসেবা দিয়েছেন। এছাড়াও চোখের নেত্রনালি ও ছানিপড়া রোগীকে অপারেশন শেষে চোখে লেন্স সংযোজন করতে আর্থিক সহযোগিতাও করেছেন।
উল্লেখ্য, সাংবাদিক ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর পক্ষ থেকে চক্ষুসেবার পাশাপাশি গৃহনির্মাণ, রিকশা বিতরণ, পবিত্র রমজান মাসে খাদ্যসামগ্রী বিতরণ, অসহায় ও এতিমদের জন্য নগদ অনুদান প্রদানসহ আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
Leave a Reply