1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 7:13 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ছয় মাসে ২০২১টি শিশু নির্যাতনের শিকার

  • আপডেট টাইম : Sunday, July 1, 2018
  • 365

বাংলা ফটো নিউজ : চলতি বছরে ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) ২০২১টি শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে এক পর্যবেক্ষণে এসব তথ্য উঠে আসে। বাংলাদেশ শিশু অধিকার ফোরাম জাতীয় পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করে এমন ২৬৯টি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)এর একটি জাতীয় নেটওয়ার্ক। রোববার ফোরামের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, ২০১৮ সালের সার্বিক শিশু অধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। ২০১৮ (জানুয়ারী – জুন) এই ৬মাসের জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ পর্যালোচনা করে দেখা গিয়েছে মোট ২০৩৩টি শিশু বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে যাদের মধ্যে ১০৩৬টি শিশু বিভিন্ন ধরনের অপমৃত্যুর শিকার হয়েছে এবং ৪৭৭টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।

২০১৮ সালের প্রথম ৬ মাসে বাংলাদেশে শিশু অধিকার লঙ্ঘন জনিত ঘটনা ঘটেছে মোট ২০৩৩টি। যা ২০১৭ সালের প্রথম ৬ মাসের থেকে ২৬ শতাংশ বেশি। ২০১৭ সালে প্রথম ৬ মাসে ১৪৯৬টি শিশু হত্যা, ধর্ষণ সহ বিভিন্ন রকমের সহিংসতার শিকার হয়।

এ বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ১০৩৬ জন শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। যার মধ্যে হত্যার শিকার হয়েছে ২১৬জন, আত্মহত্যা ১৭০ জন, সড়ক দুর্ঘটনায় ৩৫৮ জন, পানিতে ডুবে ২৩৩ জন এবং অন্যান্য কারণে ৫৯জন শিশু মারা গিয়েছে। হত্যার শিকার হওয়া ২১৬জন শিশুর মধ্যে অপহরণের পর হত্যা হয়েছে ১৬ জন, পিতা-মাতার হাতে হত্যার শিকার হয়েছে ৩২ জন, ধর্ষণের পওে খুন হয় ৩৯জন এবং শারীরিক নির্যাতন কওে হত্যা করা হয় ২ জন শিশুকে।

এদিকে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে ৪৭৭ টি। যার মধ্যে ধর্ষণ ৩৫১জন, ধর্ষণ চেষ্টার ঘটনা ৪৩জন, যৌন হয়রানি ও ইভ টিজিং ৭৭ জন এবং পর্ণগ্রাফির শিকার হয়েছে ৭ জন শিশু। এই বছর ধর্ষণের শিকার ৩৫১ জনের মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ৫৩জন শিশু, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ১৪ টি এবং ধর্ষণের পরে হত্যার ঘটনা ঘটেছে ৪০টি। ৬জন শিশু ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করে।

অপহরণ, নিখোঁজ এবং উদ্ধার ৩০৯ জন শিশুর মধ্যে অপহরণের শিকার হয়েছে ৮১ জন, নিখোঁজ হয়েছে ১৩৩জন এবং নিখোঁজ হওয়ার পর উদ্ধার হয়েছে ১০৫ জন। উল্লেখ্য যে অপহরণের পর হত্যা করা হয়েছে ১৭টি শিশু কে এবং ৬৩জন শিশুকে নিখোঁজের পর মৃত অবস্থায় পাওয়া যায়।

শারীরিক নির্যাতনের শিকার ৮৩ জন শিশুর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নির্যাতনের শিকার হয়েছে ৬৯ জনশিশু। এছাড়া উল্লেখযোগ্য ঘটনা সমূহের মধ্যে রয়েছে, পিতা-মাতার হাতে সন্তান হত্যার ঘটনা ঘটেছে ৩২ টি। গত বছরের প্রথম ৬ মাসে এমন ঘটনা ঘটেছিল ২৪ টি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews