1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:50 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্বাধীনতা দিবসে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়

  • আপডেট টাইম : Monday, March 26, 2018
  • 436

বাংলা ফটো নিউজ : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় দিনাজপুরের হিলি সীমান্তের আন্তর্জাতিক তল্লাশিচৌকির শূন্যরেখায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) কোম্পানি কমান্ডারদের মধ্যে স্যালুট ও মিষ্টির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় হয়।

শুভেচ্ছা বিনিময়ের শুরুতে বিজিবির হিলি তল্লাশিচৌকির ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু নাছির এবং বিএসএফের হিলি ক্যাম্পের সহকারী অধিনায়ক হাপুনি কাশে স্যালুট দিয়ে দুজনকে সম্মান জানান।

এরপর বিজিবি দিবসটির শুভেচ্ছা জানিয়ে উপহারস্বরূপ মিষ্টির প্যাকেট তুলে দেন বিএসএফের হিলি বিওপির কোম্পানি কমান্ডারকে। কিছু সময় পর বিএসএফও শুভেচ্ছার মাধ্যমে মিষ্টির প্যাকেট তুলে দেন হিলি সিপি বিওপির বিজিবিকে। এ সময় একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেন তাঁরা। সেখানে উপস্থিত ছিলেন বিজিবি-বিএসএফের নারী সদস্যরা। এই বন্ধুত্ব এবং সম্প্রীতি প্রত্যক্ষ করেন দুই দেশে আসা-যাওয়ার সময় পাসপোর্টধারী যাত্রীসহ স্থানীয় লোকজন।

বিজিবির হিলি তল্লাশিচৌকির ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু নাছির জানান, অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীন দেশের সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে দুই দেশের বাহিনী নিজ নিজ দেশের পক্ষে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের স্বাধীনতা দিবসের আনন্দ ভাগাভাগি করে নিতে এ আয়োজন। দিবসটি উপলক্ষে বিএসএফের রায়গঞ্জ সেক্টর কমান্ডার ও পতিরাম ১৯৯ ব্যাটালিয়ন অধিনায়কের নামে পাঁচটি মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছে। তাঁদের পক্ষ থেকেও বিজিবিকে মিষ্টির প্যাকেট দেওয়া হয়।

বিএসএফের হিলি ক্যাম্পের সহকারী অধিনায়ক হাপুনি কাশে বলেন, বাংলাদেশ ভারতের বন্ধু দেশ। এ ধরনের আয়োজন দুই দেশের মধ্যে সম্প্রীতি ও বন্ধুত্বের সম্পর্ককে আরও দৃঢ় করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews