1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 20, 2026, 8:50 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই নেতা বহিষ্কার

  • আপডেট টাইম : Monday, March 26, 2018
  • 458

বাংলা ফটো নিউজ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ছাত্রলীগের দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ছাত্রলীগের শাবিপ্রবি শাখার গণশিক্ষাবিষয়ক সম্পাদক আবদুর রশিদ রাসেল ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক আজমল হোসাইনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত রোববার শাহপরান হলে ছাত্রলীগের শাবিপ্রবি শাখার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান নাইমকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেন আবদুর রশিদ রাসেল। জাহিদ বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আর রশিদের সহযোগী ছিলেন আজমল হোসাইন। গত রোববার রাতে সিলেট শহরের সুবিদবাজার এলাকা থেকে র‌্যাব এ দুজনকে গ্রেপ্তার করে। আজমল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ও রশিদ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।

এর আগে ২০ মার্চ ছাত্রলীগের এক সহসভাপতিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনায় ২১ মার্চ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে বহিষ্কার করেছিল ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews