1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 21, 2026, 7:39 am
শিরোনামঃ
আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১ ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ

বিশ্ব আবহাওয়া দিবস পালিত

  • আপডেট টাইম : Monday, March 26, 2018
  • 395

বাংলা ফটো নিউজ : বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বসহ পালিত হয়েছে বিশ্ব আবহাওয়া দিবস। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আখতার হোসেন ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকায় আবহাওয়া সদর দপ্তরে দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি ও পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় উন্নত আবহাওয়া ও জলবায়ু সেবা অপরিহার্য। সচিব বলেন, বিশ্ববাসীকে আবহাওয়াবিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে দিবসটিকে সামনে রেখে বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতিবছর যুগোপযোগী প্রতিপাদ্য বিষয় নির্বাচন করে থাকে। এ বছর বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য ‘ওয়েদার রেডি, ক্লাইমেট স্মার্ট’। এই প্রতিপাদ্যটি মানুষকে উন্নত আবহাওয়া এবং জলবায়ু পরিষেবার গুরুত্ব সম্পর্কে সচেতন করবে।

অনুষ্ঠানে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাবেক পরিচালক ও বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অধিদপ্তরের কর্মকর্তা পরিষদ কারিগরি অধিবেশনের আয়োজন করে।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন দিবসটির গুরুত্ব তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠান প্রচার করছে। তা ছাড়া বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত আবহাওয়া–সংক্রান্ত বিভিন্ন চার্ট, যন্ত্রপাতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া–সংক্রান্ত ভিডিও প্রদর্শনী জনগণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews