1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:38 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

লক্ষ্মীপুরে নিঁখোজের তিনদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

  • আপডেট টাইম : Monday, March 26, 2018
  • 379

বাংলা ফটো নিউজ (দেলোয়ার হোসেন মৃধা, লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম নোয়াগাঁও ফয়েজে রাসুল নুরানী মাদ্রাসার ৩য় শ্রেনীর ছাত্রী নুশরাত (৮) নিখোঁজের তিনদিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানা পুলিশ। আজ সোমবার সকালে কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ীর সামনের ব্রীজের নিছ থেকে শিশু নুশরাতের লাশ উদ্ধার করা হয়। সে রামগঞ্জ উপজেলার ২নং নোয়াগাঁও ইউনিয়নের সৌদি প্রবাসী এরশাদ হোসেনের কন্যা।

জানা গেছে, গত শুক্রবার (২৩মার্চ) জুমার নামাজের আগে উপজেলার পশ্চিম নোয়াগাঁও জামে মসজিদ সংলগ্ন কালা মেস্তুরি বাড়ীর সামনে থেকে নিখোজ হয় নুশরাত জাহান নুশু। বিভিন্ন জায়গায় তার পরিবারের লোকজন খোজাখুজির পর খোজ না পেয়ে পরদিন শনিবার সকালে তার মামা মোঃ জিয়া উদ্দিন রামগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন। সংবাদ পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এস আই পঙ্কজ কুমার দে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগীতায় খাল থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিশু নুশরাতের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

নুশরাতের মা রেহানা বেগম ও মামা জিয়াউল হক ঘটনাস্থলে গিয়ে গায়ের জামা ও কানের দুল দেখে নুশরাত জাহানের লাশ শনাক্ত করে। এসময় মা ও নিকটাত্মীয়দের আহাজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোতা মিয়া জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews