1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 8:37 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে জামালপুরে নিহত ১

  • আপডেট টাইম : Friday, July 6, 2018
  • 318

বাংলা ফটো নিউজ : জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ব্রাজিলের এক সমর্থকের বাবা কৃষক চাঁন মিয়া (৫৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নলছিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চাঁন মিয়া নলছিয়া গ্রামের ইউছুফ আলীর ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাহমুদ ইউনিয়নের নলছিয়া গ্রামের ফ্ল্যাক্সিলোডের দোকান মালিক ও আর্জেন্টিনা সমর্থক মো. রাসেলের সঙ্গে একই গ্রামের ব্রাজিল সমর্থক গোলাম নবীর মধ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঝগড়া বাধে। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন জড়ো হয় এবং তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় দুই পক্ষের অভিভাবকরা ঝগড়া থামাতে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের কিল-ঘুষির আঘাতে গোলাম নবীর বাবা ঘটনাস্থলেই নিহত হন।

মাহমুদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহত চান মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহত চান মিয়ার ছেলে ফরিদুল ইসলাম বাদী হয়ে তার বাবার ওপর হামলাকারী রাসেলসহ পাঁচজনকে আসামি করে মেলান্দহ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ প্রসঙ্গে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘ময়নাতদন্তের জন্য নিহত চাঁন মিয়ার লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews