1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 11:37 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সৌদি আরবে জিপিএ-৫ পেয়েছে ১১ বাংলাদেশী

  • আপডেট টাইম : Thursday, July 19, 2018
  • 326

বাংলা ফটো নিউজ : ঢাকা বোর্ডের অধীনে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া সাতটি বিদেশ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ২৬৩ জন। বিদেশ কেন্দ্রে সার্বিক পাসের হার ৯২ দশমিক ২৮ শতাংশ। এখানে জিপিএ-৫ পেয়েছে ১৬ শিক্ষার্থী।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ তথ্য জানা যায়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই ফলাফল প্রকাশ করেন।

প্রকাশিত ফলাফলে, আবুধাবীতে বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ থেকে ১৭ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। অবশ্য কেউ এখান থেকে জিপিএ-৫ পায়নি।

মানামায় অবস্থিত বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে ১৮ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশ নিয়ে ১৭ জন পাশ করেছে।

এদিকে সৌদি আরবের রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৮৩ জন অংশ নিয়ে ৭৭ জন পাশ করেছে। এখানে ১১জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কাতারের দোহার বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাইস্কুল এন্ড কলেজ থেকে ৫৪ জন অংশ নিয়ে ৫০ জন পাস করেছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২ জন।

লিবিয়ার ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ১২ জন অংশ নিয়ে ১১ জন শিক্ষার্থী পাস করেছে।
জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ থেকে ৭৮ জন অংশ নিয়ে ৭১ জন পাস করেছে। এখানে জিপিএ-৫ পেয়েছে ২ পরিক্ষার্থী।

এদিকে আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে ২৩ জন অংশ নিয়ে ২০ জন পাস করেছে। তাদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।

আরো পড়ুন : মোট জিপিএ-৫ পেয়েছে ২৯২৬২ জন, এগিয়ে ছেলেরা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে সব বোর্ড মিলিয়ে ২৯ হাজার ২৬২ জন পরীক্ষার্থী গ্রেড পয়েন্ট এভারেজ (জিপিএ)-৫ পেয়েছে।

জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। এবার ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৫৮১ জন এবং মেয়েরা পেয়েছে ১৩ হাজার ৬৮১ জন।

আজ প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই তথ্য জানিয়েছেন।

গত বছর সব বোর্ড মিলিয়ে ৩৭ হাজার ৯৬৯ জন পরিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল।

প্রতিবারের মতো এবারও ঢাকা শিক্ষা বোর্ড সর্বোচ্চ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে, এখান থেকে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৯৩৮ জন শিক্ষার্থী।

এছাড়া রাজশাহী বোর্ড থেকে ৪ হাজার ১৩৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, যশোর বোর্ডে ২ হাজার ৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬১৩ জন, বরিশাল বোর্ডে ৬৭০জন, সিলেট বোর্ডে ৮৭৩ জন ও দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আটটি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ২৫ হাজার ৫৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার ১ হাজার ২৪৪ জন এবং কারিগরী শিক্ষা বোর্ডে ২ হাজার ৪৫৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews