1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:39 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 653

বাংলা ফটো নিউজ (সিরাজুল ইসলাম, ধামরাই) : ধামরাই উপজেলার কালামপুর বালিয়া এলাকায় একটি ট্রাকের নিচে চাপা পড়ে মৌসুমী আক্তার (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামী মোটরসাইকেল চালক মোবারক হোসেন গুরুত্বর আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে কালামপুর বালিয়া আঞ্চলিক সড়কে চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মৌসুমী টাংঙ্গাইল জেলার নাগরপুর থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা।

কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল মোল্লা বলেন, মির্জাপুর থেকে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী দু’জনে ধামরাই দিকে আসছিলো। এসময় চৌরাস্তা এলাকায় ইটভাটার একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মৌসুমী।

এ ঘটনায় মোটরসাইকেল চালক ও নিহতে স্বামী আহত মোবারক হোসেনকে একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews