1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:37 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আগুন ধরাতেই বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

  • আপডেট টাইম : Tuesday, March 27, 2018
  • 392

বাংলা ফটো নিউজ : রাজধানীর পল্লবীর মুসলিমবাগ এলাকায় একটি বাড়িতে পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে শিশুসহ পাঁচজন মারাত্মক দগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ছয়তলা ওই ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ পাঁচজন হলেন বাড়িওয়ালা ইয়াকুব আলী (৭০), তাঁর স্ত্রী হাসিন আরা খানম (৬০), ভাড়াটে ইয়াসমিন (২৭), তাঁর মেয়ে রুহি (৩) ও শ্রমিক হাসান (৩২)। ইয়াকুব আলী ও হাসিন আরা খানম সরকারি চাকরি করতেন, এখন অবসরে আছেন।

হাসিন আরা খানমের ভাই মারুফ হোসেন বলেন, বাড়ির নিচের পানির ট্যাংক পরিষ্কারের জন্য হাসান নামের এক শ্রমিককে নিয়ে আসা হয়। ট্যাংকের মুখ খুলে টর্চলাইট জ্বেলে পানি আছে কি না তা সবাই দেখছিলেন। ভালো মতো দেখা যাচ্ছিল না বলে মোমবাতি আনা হয়। মোমবাতি জ্বালানোর জন্য আগুন ধরাতেই বিস্ফোরণ ঘটে। এ সময় দগ্ধ হন শিশুসহ দগ্ধ ৫ জন। বাড়ির লোকজন প্রথমে তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক এনায়েত কবির জানান, দগ্ধ পাঁচজনের অবস্থায় আশঙ্কাজনক। শ্বাসনালি পুড়ে গেছে। ইয়াকুবের ২৫ শতাংশ, হাসিন আরা খানমের ৯৫ শতাংশ, ইয়াসমিনের ৪১ শতাংশ, রুহির ৯০ শতাংশ ও হাসানের ৮৫ শতাংশ পুড়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews