1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:55 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ইভিএম ব্যবহারে আরপিও সংশোধনের সিদ্ধান্ত

  • আপডেট টাইম : Friday, August 31, 2018
  • 383

বাংলা ফটো নিউজ : সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের ক্ষেত্র তৈরিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, মাহবুব তালুকদারের ‘নোট অব ডিসেন্ট’ থাকলেও কমিশনে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতের ভিত্তিতে সংস্কারের পক্ষে সিদ্ধান্ত হয়েছে। উনি (মাহবুব তালুকদার) ভিন্ন পোষণ করেছেন; আমরা চারজন সম্মত হয়েছি।

তবে সাংবাদিকদের প্রশ্নে সিইসি বলেছেন, একাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হবে- এমন সিদ্ধান্ত হয়নি, তবে আমাদের প্রস্তুতি থাকবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় কমিশন সভা শুরুর আধা ঘণ্টার মধ্যে রাজনৈতিক দলগুলোর সমঝোতা ছাড়া ইভিএম ব্যবহারের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলে বেরিয়ে আসেন মাহবুব তালুকদার। এরপর বেলা পৌনে ২টা পর্যন্ত কমিশনের সভা চলে; মাঝে আধা ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টায় শেষ হয় গুরুত্বপূর্ণ এই সভা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews