1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 2:54 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

‘খাত’ নামে নতুন মাদক আসা শুরু হয়েছে দেশে!

  • আপডেট টাইম : Friday, August 31, 2018
  • 379

বাংলা ফটো নিউজ : দেখতে অনেকটা চায়ের পাতার গুঁড়োর মতো। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা হয়। সেবনের পর এটি মানবদেহে ইয়াবার মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে ফেনসিডিল-ইয়াবার মতো সীমান্ত পথে নয়, আকাশপথে আসা শুরু হয়েছে ‘খাত’ নামক নতুন এই মাদক।

আজ শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে ৪৬৮ কেজি ওজনের নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) জাতীয় ‘খাত’ নামের বিশেষ ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) গোয়েন্দারা।

আফ্রিকার দেশ ইথিওপিয়া থেকে কয়েকটি রুটে ঘুরে চালানটি পার্সেলের মাধ্যমে বাংলাদেশে আসে। এর গন্তব্য ছিল ভারত। অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, বাংলাদেশে অপ্রচলিত মাদক ‘খাত’ মূলত ইয়াবার কাঁচামাল এমফিটামিনের মতোই মাদকদ্রব্য। ঢাকার শান্তিনগরের নওহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের ঠিকানায় চালানটি আসে। ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক নিজামকে গ্রেপ্তার করেছে ডিএনসি।
ইথিওপিয়া থেকে জাহিদ মোহাম্মদ ইউসুফ নামে এক ব্যক্তি চালানটি পাঠান। আর্ন্তজাতিক গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ চালানটি আটকে সহায়তা করে।

চাইলে ডিএনসির অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) নজরুল ইসলাম সিকদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিমানবন্দরের কার্গো ভিলেজের পোস্ট অফিসের কাছে থেকে কার্টনে খাত চালানটি জব্দ করা হয়। এটি পাচারের জন্য ট্রানজিট করা হচ্ছিল। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে নওহিন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, এটি আমাদের দেশে প্রচলিত মাদক নয়। দেশের ইতিহাসে প্রথম বারের মতো এ ধরনের মাদকের চালন জব্দ করা হলো।

অভিযান সংশ্লিষ্টরা জানান, খাত চালনটি ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়। এর আগেও একইভাবে মাদক পাচার হয়েছে বলেও ধারনা করছেন সংশ্লিষ্টরা। এই চালানের সঙ্গে নওহিন এন্টারপ্রাইজের মালিকও জড়িত। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তকারীরা বলছেন, খাত দেশে প্রচলিত নয় বলে মাদকের তালিকায় নেই। তবে এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অন্য মাদকের বিবেচনায় ‘খ’ ক্যাটাগরির মাদক হবে। এ চালানটি পরীক্ষার জন্য কেন্দ্রীয় পরীক্ষাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews