1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 2:43 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

আজ আদালতে হাজির করা হচ্ছে না খালেদাকে

  • আপডেট টাইম : Wednesday, March 28, 2018
  • 409

বাংলা ফটো নিউজ : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করা হচ্ছে না। শারীরিক অসুস্থতার কারণে তাকে আদালতে হাজির করা হবে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। আজ বুধবার (২৮ মার্চ) এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য ছিল।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুল্লাহ আবু বলেন, খালেদা জিয়া শারিরিক ভাবে অসুস্থ থাকায় তাকে আদালতে আনা হচ্ছে না।

এদিকে সকাল থেকে খালেদা জিয়ার হাজিরাকে ঘিরে বকশীবাজার প্যারেড মাঠ এলাকায় কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ সদস্যরা। সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান আদালতে হাজির হন। নিরাপত্তার কারণে আশপাশের দোকানপাট থেকে শুরু করে রাস্তাগুলোতেও জনসাধারণ চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

এর আগে (১৩ মার্চ) খালেদা জিয়াকে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৮ ও ২৯ মার্চ আদালতে হাজিরার নির্দেশ দেন আদালত।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে তিনি নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে আছেন। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যে আদালত তাকে দণ্ডিত করেছেন, সেই আদালতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews