1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 2:39 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে ও গুলি করে হত্যা

  • আপডেট টাইম : Sunday, September 9, 2018
  • 366

বাংলা ফটো নিউজ : কালিগঞ্জের ১নং কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কে এম মোশাররফ হোসেনকে (৫২) কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে উপজেলার কৃষ্ণনগর বাজারে অবস্থিত আওয়ামী যুবলীগ কার্যালয়ের সামনে এই হত্যাকাণ্ড ঘটে। কেএম মোশাররফ হোসেন কৃষ্ণনগর গ্রামের মৃত ছৈলুদ্দীন কাগুচির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, কে এম মোশাররফ হোসেন কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগ কার্যালয়ের সামনে চেয়ারে বসেছিলেন। এসময় দু’টি মোটরসাইকেলে ৬ দুর্বৃত্ত সেখানে এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। একপর্যায়ে তিনি চেয়ার থেকে পড়ে গেলে দুর্বৃত্তরা ৫ রাউন্ড গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের সদস্যরা মোশাররফ হোসেনকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত উপ-সহকারী মেডিকেল অফিসার মহাসিন আলী তাকে মৃত ঘোষণা করেন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে চায়নিজ কুড়াল জাতীয় অস্ত্র দিয়ে কোপানোর চিহৃ এবং মাথায় দু’টি গুলির চিহৃ রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) রাজিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতকদের চিহিৃত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews