1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

ঘাটাইলে ব্যালট পেপার ছিনতাইকালে গুলিতে নিহত ১

  • আপডেট টাইম : Thursday, March 29, 2018
  • 547

বাংলা ফটো নিউজ : টাঙ্গাইলে ঘাটাইলে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে ভোট শুরু হওয়ার আগে সাগরদীঘি ইউনিয়নে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় এ গুলির ঘটনা ঘটে।

টাঙ্গাইলের তিনটি উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌরসভায় আজ ভোটগ্রহণ চলছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শতাধিক দুষ্কৃতকারী সাগরদীঘি ইউনিয়নের সোনামুড়ি গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাই করে সিল মারার চেষ্টা চালায়। এ সময় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সালাউদ্দিনের নির্দেশে পুলিশ ১২টি গুলি ছোড়ে। এতে একজন নিহত হন বলে তিনি শুনেছেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত ব্যক্তির নাম মালেক মিয়া। তিনি গুপ্ত বৃন্দাবন গ্রামের নেছার আলীর ছেলে। তাঁর লাশ পার্শ্ববর্তী ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কাহালাগাঁও এলাকায় পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews