1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:54 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

‘তৃতীয় লিঙ্গের’ ময়ূরীকে প্রধানমন্ত্রী বললেন, তুমি আমার সন্তান

  • আপডেট টাইম : Monday, September 17, 2018
  • 394

বাংলা ফটো নিউজ : সরকার স্বীকৃতি দেওয়ায় কৃতজ্ঞতা জানাতে ‘তৃতীয় লিঙ্গে’র (হিজড়া) পাঁচ সদস্যের প্রতিনিধিদল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে।

‘তৃতীয় লিঙ্গে’র আবিদা ইসলাম ময়ূরীর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই সাক্ষাৎকে অত্যন্ত আবেগঘন হিসেবে বর্ণনা করেন।

প্রেস সচিব প্রধানমন্ত্রীকে উদ্বৃত করে বলেন, “ময়ূরী অত্যন্ত আবেগপূর্ণ কণ্ঠে প্রধানমন্ত্রীর প্রতি তাঁকে তাঁর (শেখ হাসিনার) নিজের সন্তান হিসেবে গ্রহণ করার অনুরোধ জানান। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘অবশ্যই তুমি আমার সন্তান’।”

এই প্রতিনিধিদলের সদস্যরা ‘সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা’র আওতায় জামালপুর জেলায় ‘তৃতীয় লিঙ্গে’র লোকদের কল্যাণে কাজ করেন।

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ‘তৃতীয় লিঙ্গে’র মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায়।

ময়ূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, ‘অতীতে কোনো সরকার তৃতীয় লিঙ্গের লোকদের কল্যাণে কাজ করেনি।’

প্রধানমন্ত্রী তাদের সমাজের জন্য কাজ করার আহ্বান জানিয়ে বলেন, তাঁর সরকার তৃতীয় লিঙ্গের লোকদের জন্য বিভিন্ন সেবামূলক কাজ হাতে নিয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে থাকার অধিকার নিশ্চিত করেছে।
(তথ্য: বাসস)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews