1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 29, 2026, 3:56 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

নড়িয়ার ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে

  • আপডেট টাইম : Monday, September 17, 2018
  • 425

বাংলা ফটো নিউজ : নদী ভাঙনরোধে কোনো প্রকল্প নিতে জরিপের কারণে দেরি হয়ে যায় বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম। তবে শরীয়তপুরের নড়িয়ার নদী ভাঙনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, নদী ভাঙনরোধে কোনো প্রকল্প নিতে হলে পানির নিচে জরিপ করতে সময় লেগে যায়। উপর থেকে কিছু বোঝা যায় না। এ কারণে প্রকল্পের কাজ শুরু করতে দেরি হয়ে যায়।আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য নুর-ই আলম চৌধুরী লিটনের এক সম্পূরক প্রশ্নের উত্তরে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের কার্যক্রম অন্যান্য মন্ত্রণালয় থেকে একটু আলাদা। টেকনিক্যাল কিছু সমস্যা আছে। এ কারণে অনেক সময় প্রকল্পের কাজ শুরুর আগে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়। তবে নড়িয়ায় নদী ভাঙনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরইমধ্যে ৭/৮ কোটি টাকার কাজ হয়েছে। আরও ১২শ’ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অতি দ্রুত কাজগুলো করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews