1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 27, 2026, 3:32 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম : Sunday, September 30, 2018
  • 382

বাংলা ফটো নিউজ : অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে পাকিস্তানকে ১৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের মেয়েরা।

প্রথমার্ধেই ৮-০ গোল এগিয়ে থেকে মাঠ ছাড়ে মার্জিয়ারা। এর মধ্যে মোছাম্মত সিরাত জাহান ৪টি, মার্জিয়া ৩ এবং শিউলি আজিম একটি গোল করেন।

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে বাংলাদেশের কিশোরীরা আরও দ্বিগুনভাবে জ্বলে ওঠে। শেষার্ধে আরও নয়টি গোল করেন লাল-সবুজের জার্সিধারীরা।

গত মাসে ভুটানের এই চাংলিমিথাং স্টেডিয়ামেই অনূর্ধ্ব ১৬ সাফে পাকিস্তানকে ১৪-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। এক মাসের ব্যবধানে অনূর্ধ্ব ১৮ সাফে বাংলাদেশের কাছে পাকিস্তান হজম করল ১৭ গোল।

স্ট্রাইকার স্বপ্নার সাত গোলের ম্যাচে চার গোল করেছেন উইঙ্গার মার্জিয়া, ডিফেন্ডার শিউলি আজিম করেছেন দু গোল। একটি করে গোল করেছেন মৌসুমি, আঁখি খাতুন, কৃষ্ণা রানী সরকার ও তহুরা খাতুন।

পুরো ম্যাচে ২৫ বার গোলবার বরাবর শট নেয় বাংলাদেশের ফুটবলাররা এর মধ্যে ১৭টিকেই তারা গোলে পরিণত করেন।

আজ রোববার (৩০ সেপ্টেম্বর) ভুটানের মাটিতে মারিয়া-আঁখিরা এবার সাফ অনূর্ধ্ব-১৮ টুর্নামেন্ট জয়ের মিশনে মাঠে নামে। এবারও লাল-সবুজ দলের গ্রুপ সঙ্গী নেপাল ও পাকিস্তান। তাই রোববার (৩০ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

আগামী পরশু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও নেপাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews