1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

১১ অক্টোবর সাংবাদিকদের রাজপথে অবস্থান

  • আপডেট টাইম : Saturday, October 6, 2018
  • 397

বাংলা ফটো নিউজ : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আগামী ১১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেবেন সাংবাদিকরা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন সাংবাদিক নেতারা।

ডিজিটাল নিরাপত্তা আইনকে নিবর্তনমূলক ‘কালো আইন’ হিসেবে আখ্যায়িত করে সাংবাদিক নেতারা বলেন, আইন বাতিল না হওয়া পর্যন্ত সংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে।

আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

শওকত মাহমুদ বলেন, আওয়ামী লীগ যখনই সরকারে আসে তখনই সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নেয়। ১৯৭৫ সালেও তারা সব পত্রিকা বন্ধ করে দিয়ে বাকস্বাধীনতা খর্ব করেছিল। এবারও নিবর্তনমূলক এই আইন করে সাংবাদিকদের স্বাধীনতা খর্ব করতে চায়। সাংবাদিক সমাজ এটা কখনোই মেনে নেবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews