1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 3:19 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পরীক্ষায় অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসুন : রাষ্ট্রপতি

  • আপডেট টাইম : Thursday, March 29, 2018
  • 357

বাংলা ফটো নিউজ : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রাথমিক ও মাধ্যমিকসহ পাবলিক পরীক্ষায় সন্তানদের ‘এ প্লাস’ অর্জনে সহায়তায় কোন অশুভ ও অসৎ প্রতিযোগিতায় লিপ্ত না হওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, ‘আপনাদেরকে পরীক্ষায় অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসতে হবে। অনৈতিক শিক্ষা কখনো সমাজ, দেশ ও জাতির জন্য কোন কল্যাণ বয়ে আনতে পারে না।’ প্রশ্ন ফাঁসের সাম্প্রতিক ঘটনায় কিছুসংখ্যক অভিভাবকের জড়িত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অভিভাবকদের শুধুমাত্র তাদের ছেলেমেয়েদের পরীক্ষার ফলাফল দেখলেই চলবে না, তাদের নৈতিক অধঃপতনের কথাও ভাবতে হবে। বিশ্ববিদ্যালয়টির আচার্য রাষ্ট্রপতি মনে করেন, ‘নৈতিক শিক্ষার অভাবেই বর্তমানে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে।’

রাষ্ট্রপতি ইউআইটিএস-এর কারিকুলামে ‘মোরাল এডুকেশন’ ও ‘এমারজেন্স অব বাংলাদেশ’ বিষয়ক বিশেষ কোর্স চালু করারয় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে নতুন প্রজন্ম আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষাণের ওপর গুরুত্বারোপ করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশের জন্য দণ্ড, যোগ্য ও উৎসাহী তরুণ সমাজ গড়ায় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। তিনি দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০’ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, ‘গুণগতমানের শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সহয়োপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।’

রাষ্ট্রপতি হামিদ দেশ ও জনগণকে ভুলে না যাওয়া এবং অন্যায় ও অসত্যের সাথে আপন না করার জন্য অভিবাকদের পরামর্শ দেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য তাদেরকে উপদেশ দিয়ে বলেন, ‘তোমাদের ওপর ন্যায্য দায়িত্ব সঠিকভাবে পালনের মাধ্যমে তোমাদের ডিগ্রির মর্যাদা সমুন্নত রাখবে এবং কখনো ব্যক্তিগত মর্যাদা ও নৈতিকতা বিসর্জন দেনে না।’

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞানী এবং কলামিস্ট প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান, ইউআইটিএস’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান, ইউআইটিএস ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান ও রাষ্ট্রপতির সচিবগণ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews