1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বাহরাইনে ভবনধসে চার বাংলাদেশি নিহত, আহত ২৬

  • আপডেট টাইম : Wednesday, October 10, 2018
  • 385

বাংলা ফটো নিউজ : বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার ভবনধসে চার বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৬ বাংলাদেশি। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন, চাঁদপুরের কচুয়া উপজেলার পরানপুর গ্রামের আবদুল হান্নান, হাজীগঞ্জ উপজেলার জাকির, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জয়নাল। নিহত অন্যজন আলো মিয়া। তাঁর গ্রামের বাড়ির ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। এ ছাড়া আহত দুই ব্যক্তিকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে, ১৩ জন ভর্তি আছেন সাধারণ বিভাগে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মানামার আল মির্জা সড়কের পাশে নেস্ট সুপার মার্কেট-সংলগ্ন তিন তলা বিশিষ্ট ওই ভবনধসের ঘটনা ঘটে । গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা গেছে, দুর্ঘটনা কবলিত ওই ভবনটি বেশ পুরোনো। এতে অর্ধশত প্রবাসী বাংলাদেশি বসবাস করতেন। যাদের অধিকাংশই বৃহত্তর কুমিল্লা জেলার বাসিন্দা।

দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার তৎপরতা চালায় বাহরাইনের আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা। প্রায় দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা শেষে হতাহতদের বাহরাইনের কেন্দ্রীয় হাসপাতাল সালমানিয়ায় পাঠানো হয়।

দুর্ঘটনার খবর পেয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল কে এম মমিনুর রহমান, শ্রমসচিব শেখ তাওহীদুল ইসলাম, জনকল্যাণ প্রতিনিধি তাজউদ্দিন, দূতাবাসের কর্মকর্তা আশরাফ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাহরাইনের প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফা দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি আহত ব্যক্তিদের সুচিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews