1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

পাইপলাইনের ৮০ শতাংশ পানিতেই ডায়রিয়ার জীবাণু

  • আপডেট টাইম : Thursday, October 11, 2018
  • 371

বাংলা ফটো নিউজ : দেশের পাইপলাইনে সরবরাহকৃত ৮০ শতাংশ পানিতে ডায়রিয়ার জীবাণু ই-কলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে। আর ১৩ শতাংশ পানির উৎসে আর্সেনিকের উপস্থিতি মিলেছে।আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পানি সরবরাহ এবং পয়ঃনিষ্কাশনবিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের জনসাধারণের প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে উত্তোলিত ৪১ শতাংশ পানিতেই ডায়রিয়ার জীবাণু ই-কলাই ব্যাকটেরিয়ার উপস্থিতি আছে। আর দেশে পাইপলাইনে সরবরাহকৃত ৮০ শতাংশ পানিতে এই জীবাণু আছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। এমনকি ৮০ শতাংশ পুকুরের পানিতেও ই-কলাই ব্যাকটেরিয়ার উপস্থিতির কথা জানিয়েছে সংস্থাটি।

বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জর্জ জোসেফ বলেন, বাংলাদেশের পানিতে ডায়রিয়ার জীবাণু অনেক বেশি আছে। সরকারের এ বিষয়ে নজর দেওয়া উচিত। কারণ নিম্নমানের পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে বাধা হতে পারে।

বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মাত্র ২৮ শতাংশ টয়লেটে পানি ও সাবানের ব্যবস্থা রয়েছে। অন্যদিকে দেশের ১৩ শতাংশ পানির উৎসে আর্সেনিক আছে জানিয়ে বিশ্বব্যাংকের রিপোর্ট বলছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আর্সেনিকের উপস্থিতি বেশি।

অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম বলেন, ‘দেশের মানুষের সংখ্যা বেড়েছে, তাই বিশুদ্ধ পানির চাহিদাও বেড়েছে। সেটা নিশ্চিত করাটাই এখন চিন্তার বিষয় আমাদের।’

এ ছাড়া দ্রুত দারিদ্র্য নিরসনে, বিশুদ্ধ পানি এবং স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিতের তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews