1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 10:01 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

বিয়ের ৫ দিন পর স্ত্রীর হাতে স্বামী খুন

  • আপডেট টাইম : Thursday, March 29, 2018
  • 374

বাংলা ফটো নিউজ : সিরাজগঞ্জের সলঙ্গায় বিয়ের পাঁচদিন পর নববধু ও তার প্রেমিকের মারপিটে আহত আব্দুল মজিদ (২১) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নববধু আল্পনা খাতুনকে (১৮) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে ২৪ মার্চ রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাট চৌবিলা গ্রামে এ মারপিটের ঘটনা ঘটে। নিহত মজিদ ওই হাট চৌবিলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওহেদুজ্জামান জানান, শুক্রবার হাট চৌবিলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে আব্দুল মজিদের সাথে চৌবিলা চকপাড়া গ্রামের আমজাদ হোসেনের মেয়ে আল্পনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পরদিন শনিবার নববধুসহ শশুড়বাড়ীতে যান মজিদ। ওইদিন রাতে নববধূ আল্পনা ও তার প্রেমিক পরিকল্পিতভাবে মজিদকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরদিন সকালে একটি বাঁশঝাড়ের পাশে মজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওসি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে জখম করা হয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ সলঙ্গায় আনার প্রক্রিয়া চলছে। এদিকে তার মৃত্যুর পর বৃহস্পতিবার সকালেই নববধূ আল্পনাকে আটক করে থানা হেফাজতে এনে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews