1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

কোটি টাকা জেতার এসএমএস প্রতারণা থেকে সাবধান!

  • আপডেট টাইম : Sunday, October 14, 2018
  • 639

বাংলা ফটো নিউজ : লটারিতে কোকাকোলা কোম্পানি থেকে লাখ পাউন্ড জেতার এসএমএস অনেকেই মোবাইলে পেয়ে থাকেন। নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের অর্থ মুক্তহস্তে দানের ই-মেইল পাননি, এমন মানুষের সংখ্যাও কম নয়।

এসব এসএমএস বা ই-মেইলে গ্রাহকের নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা, ফোন নম্বর ও জন্ম তারিখ চাওয়া হয়। টাকার লোভে অনেকেই ফিরতি এসএমএস পাঠান। ভয়াবহ সত্য হলো যে, এসব তথ্য দিয়ে যে কেউ চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে।

আজ রোববার (১৪ অক্টোবর) সকালে সাভার প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ রওশন আলীর মোবাইলে একটি ম্যাসেজ আসে। ম্যাসেজে লেখা ছিল, ‘যুক্তরাজ্যের কোকা-কোলা কোম্পানির লটারি ২০১৮ আপনার মোবাইল নম্বরটি ৫০০ হাজার পাউন্ড জিতেছে। পুরস্কারের অর্থগ্রহণের জন্য আপনার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর উল্লেখিত ই-মেইলে পাঠান। ই-মেইল- cokdraw1@hotmail.com

এ ধরনের এসএমএস সম্পর্কে সাইবার বিশেষজ্ঞরা বলেন, এটি সম্পূর্ণভাবে মিথ্যা ও প্রহসনমূলক এসএমএস। এ ধরনের তথ্য এসএমএস ও ই-মেইলের মাধ্যমে দিয়ে গ্রাহকদের কাছ থেকে কিছু ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হয়। সেসব তথ্য নিয়ে প্রতারকরা নানা ধরনের ব্যবসায় করে। অনেক সময় গ্রাহককে ব্ল্যাকমেইল করে তার কাছ থেকে অর্থও হাতিয়ে নেয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews