1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:03 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

তাজা ইলিশ চিনবেন কীভাবে?

  • আপডেট টাইম : Monday, October 15, 2018
  • 390

বাংলা ফটো নিউজ : মাছে-ভাতে বাঙালি- এটাই আমাদের সংস্কৃতি। আর মাছের রাজা ইলিশ। ইলিশের নাম শুনলেই জিভে জল আসে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়। ইলিশ মাছ স্বাদ ও পুষ্টিগুণে অতুলনীয়। আর এখন চলছে ইলিশ মাছের মৌসুমও।

ইলিশ মাছের পুষ্টিগুণ

তাজা ইলিশ মাছে থাকে এসেনসিয়াল ফ্যাটি এসিড। এটি মস্তিষ্কের বুদ্ধি বিকাশে খুবই উপকারি। হার্টের কর্মদক্ষতা বাড়িয়ে হৃদ রোগের ঝুঁকি কমায়; চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি করে; প্রজনন তন্ত্র গঠন ও বিকাশে সাহায্য করে। এটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে। এ ছাড়া ফ্যাটি লিভার প্রতিরোধ করে মৃত্যুর ঝুঁকি কমায়।

অনেক দিনের বরফ মিশ্রিত বা কোল্ড স্টোরেজ রাখা ইলিশ মাছ চেনার উপায়

* এ ধরনের ইলিশ মাছের চোখ ভিতর দিকে ঢুকে থাকবে এবং চোখ ঘোলা দেখাবে।

* মাছের ফুলকায় লালচে ভাব থাকবে না এবং ফুলকাটি শুকনো দেখাবে এবং ফুলকার রং ধূসর বা বাদামি থাকবে।

* মাছে কোনো ইলিশের নিজস্ব গন্ধ থাকবে না।

* পুরানো ইলিশ মাছ অনেক দিন বরফে বা কোল্ডস্টোরে থাকার জন্য শক্ত শক্ত ভাব থাকবে।

* অনেক দিনের পুরনো ইলিশ মাছে নিজস্ব সতেজতা, উজ্জ্বলতা ও চকচকে ভাব থাকবে না।

* মাছের পেটে চাপ দিলে মুখ ও ফুলকা দিয়ে রক্ত বের হবে।

* মাছগুলো চকচকে রুপালি রং না দেখিয়ে অন্যান্য রং দেখাবে।

তাজা ইলিশ মাছ চেনার উপায়

* মাছের শরীর চকচকে দেখাবে।

* মাছের শরীরে পিচ্ছিল ভাব থাকবে।

* তাজা ইলিশ মাছ লোনা পানি থেকে ধরা হলে, মাছে লবণাক্ত গন্ধ থাকবে। মিঠা পানির হলে পানির মতো গন্ধ থাকবে।

* তাজা ইলিশ মাছের চোখ স্বাভাবিক থাকবে এবং চোখ উজ্জ্বল দেখাবে।

* মাছের ফুলকায় লালচে ভাব থাকবে এবং ফুলকাটি পিচ্ছিল ও ভেজা দেখাবে।

* মাছের গায়ে চাপ দিলে স্পঞ্জ করে আবার স্বাভাবিক হয়ে যাবে।

* তাজা মাছের গায়ে বা পাশে মাছি বসবে।

লেখক: ডা. শাকিল মাহমুদ, সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার, ঢাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews