1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 3:20 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

২৬ মার্চকে বাংলাদেশ দিবস ঘোষণা

  • আপডেট টাইম : Thursday, March 29, 2018
  • 383

বাংলা ফটো নিউজ : ওয়াশিংটন ডিসি এর মেয়র ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসকে ‘বাংলাদেশ দিবস’ ঘোষণা করেছেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই কথা জানানো হয়।

বুধবার সন্ধ্যায় দূতাবাসে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বোর্জার এর পক্ষে তার প্রতিনিধি যুক্তরাষ্ট্রে বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনকে এই সিদ্ধান্তের কথা জানান।

ঘোষণায় বলা হয়, এই দিনটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতার অর্জনের কথা স্মরণ করছে।
এতে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দফতর ইতোমধ্যেই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহনশীল, বহুদলীয়, মধ্যপন্থী দেশ হিসেবে চিহ্নিত করেছে, যেটি বিশ্বের কাছে একটি উদাহরণ সৃষ্টি করেছে, যার বন্ধুত্ব যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।

কলম্বিয়া জেলার সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি বাংলাদেশ দূতাবাসের অবদানের কথা উল্লেখ করে অনুষ্ঠানে মেয়র বাংলাদেশ রাষ্ট্রদূত ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ২৬ শে মার্চ ‘বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews