1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 4:58 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ব্যারিস্টার মইনুল গ্রেপ্তার

  • আপডেট টাইম : Monday, October 22, 2018
  • 373

বাংলা ফটো নিউজ : ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার রাত পৌনে দশটার দিকে উত্তরায় জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রংপুরে হওয়া একটি মামলায় মইনুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপকমিশনার মশিউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মইনুল হোসেনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে রংপুরে একটি মানহানির মামলা হয়েছে। ওই মামলায় মইনুলকে গ্রেপ্তার দেখানো হয়।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সন্ধ্যার পর থেকে পুলিশ ও গোয়েন্দা পুলিশ রবের বাসা ঘিরে রাখে। ভেতরে মইনুল ইসলাম অবস্থান করছিলেন। তাঁকে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হয়। কিছুক্ষণ পর মইনুল হোসেন ওই বাড়ি থেকে বেরিয়ে এলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

১৬ অক্টোবর মধ্যরাতে একাত্তর টেলিভিশনের এক অনুষ্ঠানে আলোচক ছিলেন সাংবাদিক মাসুদা ভাট্টি ও সাখাওয়াত সায়ন্ত। একপর্যায়ে লাইভে যুক্ত হন আইনজীবী মইনুল হোসেন। এ সময় মইনুলের কাছে মাসুদা ভাট্টির প্রশ্ন ছিল, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আলোচনা চলছে, আপনি সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে এসে জামায়াতের প্রতিনিধিত্ব করছেন কিনা?’ মইনুল হোসেন এ প্রশ্নের জবাবে একপর্যায়ে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন।

এই ঘটনায় সারা দেশে এ পর্যন্ত মইনুল হোসেনের বিরুদ্ধে ছয়টি মামলা হয়েছে। এর মধ্যে ২১ অক্টোবর ঢাকায় মাসুদা ভাট্টি নিজে মানহানির একটি মামলা করেন। একই দিন জামালপুর, কুমিল্লা ও কুড়িগ্রামে আরও তিনটি মানহানির মামলা হয়। এ ছাড়া সোমবার সকালে ভোলায় ও বিকেলে রংপুরে আরেকটি মামলা হয়।
(তথ্য: প্রথম আলো)

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews