1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:24 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আল জাজিরার প্রতিবেদনে নাম এসেছে বাংলাদেশেরও

  • আপডেট টাইম : Wednesday, October 24, 2018
  • 449

বাংলা ফটো নিউজ : ক্রিকেটে জুয়াড়িদের দখলদারি নিয়ে প্রচারিত চ্যানেলটির দ্বিতীয় পর্বের তথ্যচিত্রে ২০১১ ও ২০১২ সালের মোট ১৫টি ম্যাচে স্পট ফিক্সিং হয়েছে বলে দাবি করেছে আল জাজিরা, যার মধ্যে ৯টিতে ইংলিশ এবং পাঁচটিতে অস্ট্রেলীয় ক্রিকেটাররা জড়িত। ‘সন্দেহযুক্ত’ সেসব ম্যাচের সূত্র ধরে নাম এসেছে বাংলাদেশেরও।

ক্রিকেটের আঁতুড়ঘর ইংল্যান্ড। আর এ খেলাটির পরাশক্তি অস্ট্রেলিয়া। ক্রিকেটের এই দুই কুলীনের সংসারেই আগুন লাগিয়ে দিয়েছে কাতারভিত্তিক টিভি চ্যানেল আল জাজিরা। ক্রিকেটে জুয়াড়িদের দখলদারি নিয়ে প্রচারিত চ্যানেলটির দ্বিতীয় পর্বের তথ্যচিত্রে ২০১১ ও ২০১২ সালের মোট ১৫টি ম্যাচে স্পট ফিক্সিং হয়েছে বলে দাবি করেছে আল জাজিরা, যার মধ্যে ৯টিতে ইংলিশ এবং পাঁচটিতে অস্ট্রেলীয় ক্রিকেটাররা জড়িত। ‘সন্দেহযুক্ত’ সেসব ম্যাচের সূত্র ধরে নাম এসেছে বাংলাদেশেরও। ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে আল জাজিরার তথ্যচিত্রে।

সবশেষ তথ্যচিত্রের মূল লক্ষ্য ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ওই সময়কালে দল দুটির ১৫টি ম্যাচে জুয়াড়ির হাত থাকার কথা বলা হয়েছে। সেসব ম্যাচে উল্লিখিত দুটি দলের সঙ্গে বাংলাদেশসহ নাম এসেছে ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, কেনিয়া ও নেদারল্যান্ডসের। বাংলাদেশের নাম আসা প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী গতরাতে জানিয়েছেন, ‘খবরে আমি বিষয়টি দেখেছি। তবে এ ব্যাপারে আমরা নিজেরা কোনো পদক্ষেপ নেব না। কারণ আইসিসির দুর্নীতি দমন বিভাগ থেকে আমাদের প্রতিনিয়ত এসব বিষয়ে অবহিত করা হয়। তাদের কাছ থেকে আমরা এ জাতীয় কিছু পাইনি।’

আইসিসির পক্ষ থেকে কোনো সতর্কবার্তা না পাওয়ায় উদ্যোগী নয় বিসিবি। তবে তোলপাড় শুরু হয়েছে ইংল্যান্ডে। ক্রিকেটের জনক দেশটির খেলাটির প্রতি অনুরাগের কথাই জানে বাকি বিশ্ব। সেখানে এক বছরে দলটির ৯টি ম্যাচ ঢুকে গেছে সন্দেহের রাডারে! এর মধ্যে লর্ডসে ভারতের বিপক্ষে টেস্ট যেমন আছে, তেমনি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটিও সন্দেহের তীরে বিদ্ধ করেছে আল জাজিরা। অবশ্য তদন্তের জন্য আল জাজিরা কর্তৃপক্ষ থেকে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় আপাতত ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা রাখার ঘোষণা একটি বিজ্ঞপ্তির মাধ্যমে দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

একই পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াও (সিএ)। ক্রিকেট জুয়া নিয়ে মে মাসে প্রথম তথ্যচিত্রটি প্রচার করে আল জাজিরা। রবিবার ‘ক্রিকেটস ম্যাচ ফিক্সার্স—দ্য মুনাওয়ার ফাইলস’ পর্বে সরাসরি উল্লেখ করেছে ওই ১৫টি ম্যাচের কথা। এর পাঁচটিতে অংশ নেওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্থার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘ক্রিকেট জুয়ার ব্যাপারে আমরা ন্যূনতম ছাড় দেব না। সমঝোতার কোনো সুযোগ নেই। তবে আল জাজিরা আমাদের যথেষ্ট তথ্য-প্রমাণ দিচ্ছে না। তাই সাবেক কিংবা বর্তমান কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের কোনো কারণ নেই।’

ক্রিকেটের বৈশ্বিক সংস্থা আইসিসিও মে মাস থেকে আল জাজিরার কাছ থেকে সাক্ষ্য-প্রমাণ চেয়ে আসছে। তবে তথ্য অধিকার আইনের কথা বলে সেসব প্রদানে অস্বীকৃতি জানিয়ে আসছে টিভি চ্যানেলটি। অবশ্য আল জাজিরার তথ্যচিত্রের মূল চরিত্র অনীল মুনাওয়ার যে ক্রিকেট জুয়াড়ি, সে সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে আইসিসি। আর আল জাজিরার গোপন ক্যামেরার সামনে মুনাওয়ার যেসব তথ্য দিয়েছেন, তা রোমহর্ষক। তাঁর ভাষ্যমতে, বিশ্বের সিংহভাগ ক্রিকেটারকেই ‘কেনা’ যায়। মুনাওয়ারের দেওয়া ২৬টি পূর্বাভাসের ২৫টি মিলে যাওয়ার পরই তথ্যচিত্রটি প্রচার করেছে আল জাজিরা, যা উদ্বেগজনকই বটে। ফক্স নিউজ, দ্য টেলিগ্রাফ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews