1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 5:04 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

পুলিশি বাধায় আন্দোলন পণ্ড, গ্রেফতার ৫

  • আপডেট টাইম : Sunday, October 28, 2018
  • 393

বাংলা ফটো নিউজ : সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের অবস্থান কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়েছে।আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে উঠিয়ে দেয়। এ সময় সেখান থেকে কমপক্ষে পাঁচজনকে গ্রেফতারের অভিযোগ পাওয়া গেছে। শাহবাগে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, আটক আন্দোলনকারীদের জিজ্ঞাসাবাদ করা হবে। আন্দোলনকারীদের উঠিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের আহ্বায়ক সঞ্জয় দাসের দাবি, তাদের পাঁচজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত পাঁচজনই তাদের সংগঠনের যুগ্ম আহ্বায়ক৷ গ্রেফতারকৃতরা হলেন রিয়ানা হক, সামিয়া, নাদিয়া, নদী ও জোবায়ের।

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টা থেকে অবস্থান নেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের নেতা-কর্মীরা। শনিবার রাতভর সংগঠনের শতাধিক নেতা-কর্মী শাহবাগে অবস্থান করেন। এরপর রোববার সকাল থেকেই আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে ‘মরতে হলে মরবো দাবি নিয়ে ফিরবো,’ ‘দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews