1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ডা. জাফরুল্লাহ’র আরেকটি ফোনালাপ ফাঁস

  • আপডেট টাইম : Wednesday, November 7, 2018
  • 373

বাংলা ফটো নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যমে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহর ফোনালাপের আরো একটি অডিও ফাঁস হয়েছে। সাভারের গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মতুর্জা আলীর সঙ্গে টেলিফোন আলাপে, বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির ষড়যন্ত্র উঠে আসে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রককে বলেন, ‘ভালো করে একটু ধাওয়া দিয়েন। ২০টা ছাত্র রাখো ভালো করে খাওয়া দাওয়া করো। এখন একটু এগ্রসেভ হও। না হলে বদমায়েশি থামাতে পারবো না। এখন একমাত্র পথ হচ্ছে ওরা এককদম বাড়লে আমাদের ২ কদম বাড়তে হবে।’

গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বলেন, ‘জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে একটা নিপীড়নবিরোধি মানববন্ধন আছে। সেখানে আমাদের ছেলে মেয়েরাও যাবে।’

এরপর ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘হ্যা, জাহাঙ্গীর নগরকে প্রবেশ করাতে পারলে অনেক লাভ হবে।’

গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বলেন, ‘পুলিশকে আজ বলেছি বিদেশি যে মেয়েগুলো আসছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাদের।’

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ‘শুনেছি ইন্ডিয়ান মেয়েরা পিছিয়ে আসছে। ওরা কেনো পিছিয়ে আসবে। আমাদের ৫ হাজার ছাত্র আছে তার ভেতর ৫০ জনকে যদি আমরা ব্যবহার করতে পারি। কারণ মারপিট করতে ৫০ জনের বেশি ছাত্র লাগে না। মৌলভিকে ২টা মেয়েকে দিয়ে এখন নারী নির্যাতন কেস করায়ে দাও।’

গণবিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মর্তুজা আলী বলেন, ‘হ্যা পঞ্চাশজন ছাত্রের এখন লিস্ট করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews