1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 5:15 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

মুরগির মাংসে বেশি ফুড পয়জনিং, করণীয় কি?

  • আপডেট টাইম : Wednesday, November 7, 2018
  • 538

বাংলা ফটো নিউজ : ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া বলতে খাবার থেকে সংক্রমণকে বুঝায়। ব্যাকটেরিয়া বা টক্সিনযুক্ত খাবার খেলে ফুড পয়জনিং দেখা দিতে পারে। ফুড পয়জনিং হলে বারবার বমি হয়। ডায়রিয়া দেখা দেয়। ক্লান্ত বোধ হয়। অনেক সময় জ্বরও দেখা দেয়।

একাধিক গবেষণায় দেখা গেছে, মুরগির মাংসে সবচেয়ে বেশি ফুড পয়জনিং হয়। গবেষণার ফল অনুযায়ী যুক্তরাষ্ট্রে ২০০৯ সাল থেকে ২০১৫ সালের মধ্যে মুরগির মাংস থেকে ফুড পয়জনিংয়ের ঘটনা ঘটেছে তিন হাজার ১১৪টি। এ ছাড়া সমস্ত ফুড পয়জনিংয়ের ১২ শতাংশই হয়েছে মুরগির মাংস থেকে।

মুরগির মাংস একটি পুষ্টিকর ও প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার। রাতের খাবার তালিকায় মুরগির মাংসের উপস্থিতি থাকে বেশি। আমেরিকানরা প্রতিবছর অন্য মাংসের চেয়ে মুরগির মাংস খায় বেশি। ফলে তাদেরকে মুরগির মাংস নাড়াচাড়া করতে হয়ও বেশি। এতে কাঁচা ও আধা সেদ্ধ মাংস থেকে ফুড পয়জনিং দেখা দেয়।

রক্ষা পেতে করণীয়
মুরগির শরীরে প্রচুর ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। মুরগি কাটার পর ওই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে কাঁচা মাংসে।

যে ছুরি দিয়ে মাংস কাটা হবে তা দিয়ে অন্য কিছু কাটা যাবে না। কাটার পর ছুরিটি এবং কাঁচা মাংস রান্নার পাত্রে তোলার পর খালি পাত্রটি ভালো করে ধুয়ে নিতে হবে। মনে রাখতে হবে মুরগির মাংস থেকেই ব্যাকটেরিয়া অন্য জিনিসে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে বেশি।

বাজার থেকে মাংস কেনার পর গাড়িতে তোলার আগে কিংবা ফ্রিজে ঢোকানোর আগে তা প্লাস্টিকের ব্যাগে বা পলিথিনে রাখতে হবে। যাতে এর রক্ত-পানি অন্য কোথাও পড়তে না পারে। মাংসে হাত দেওয়ার আগে ও পরে ২০ সেকেন্ড ধরে গরম পানিতে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে। কাঁচা মাংস ধোবেন না।

কাঁচা মাংস কাটার জন্য আলাদা কাটিং বোর্ড ব্যবহার করতে হবে।

কাঁচা মাংস রাখা হয়েছিল এমন পাত্র কিংবা কাটিং বোর্ডে রান্না করা মাংস রাখবেন না। কাঁচা মাংস প্রস্তুত করার পর কাটিং বোর্ড, কিংবা যে স্থানে মাংস কাটা বা রাখা হয়েছিল তা সাবানসহ গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

মাংস ১৬৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় রান্না হয়েছে কি-না তা থার্মোমিটারে পরীক্ষা করতে হবে।

সূত্র : ফক্স নিউজ

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews