1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 22, 2026, 8:51 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

১৩ নভেম্বর থেকে দেশজুড়ে আয়কর মেলা শুরু

  • আপডেট টাইম : Wednesday, November 7, 2018
  • 406

বাংলা ফটো নিউজ : করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে এবারও আয়কর মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১৩ নভেম্বর থেকে দেশজুড়ে এ মেলা শুরু হবে। রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরে সপ্তাহব্যাপী এ মেলা ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এছাড়া সব জেলা শহরে চার দিন এবং ৩২টি উপজেলায় দুই দিন মেলা হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ে ৭০টি গ্রোথ সেন্টারে এক দিন ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হবে।

২০১০ সালে প্রথমবার ঢাকা ও চট্টগ্রামে আয়কর মেলার আয়োজন করা হয়। এরপর থেকে প্রতিবছরই দেশজুড়ে এ মেলার আয়োজন করে আয়কর প্রশাসন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিবারের মত এবারও আয়কর মেলায় আয়কর বিবরণীর ফরম থেকে শুরু করে কর পরিশোধের জন্য ব্যাংক বুথ পাবেন করদাতারা। তাদের জন্য মেলায় সহায়তা কেন্দ্রে অপেক্ষা করবেন কর কর্মকর্তারা। এসব কাজে করদাতারা শুধু প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনলেই হবে।

এ ব্যাপারে মেলার সমন্বয়কারী ও এনবিআরের সদস্য (আয়কর প্রশাসন) জিয়াউদ্দিন মাহমুদ বলেন, প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজন করা হচ্ছে। তবে এবারের মেলার নতুনত্ব হচ্ছে অডিও-ভিডিও সম্প্রচারের মাধ্যমে কর প্রদান বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। করদাতারা এই দূরশিক্ষণ পদ্ধতিতে কর কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। কর সচেতনতা তৈরিতে এই কর শিক্ষণ পদ্ধতির ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, করমেলার মাধ্যমে তরুণ ও দেশপ্রেমিক করদাতারা উদ্ধুদ্ধ হচ্ছে। করমেলার সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। করসচেতনতা তৈরি এবং মানুষকে কর প্রদানে উদ্ধুদ্ধ করার ক্ষেত্রে করমেলা আন্তর্জাতিকভাবে রোল মডেল হিসেবে পরিগণিত হচ্ছে।

এনবিআরের এই সদস্য আরো বলেন, মেলায় নতুন করদাতারা ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) নিতে পারবেন। আবার পুনর্নিবন্ধন করে ই-টিআইএন নিতে পারবেন পুরনো করদাতারা। এছাড়া ই-পেমেন্টের জন্য পৃথক বুথ থাকবে। মুক্তিযোদ্ধা,নারী,প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা বুথ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews