1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
July 22, 2026, 3:19 am
শিরোনামঃ
সাভারে গ্যাসসংকটে ভুক্তভোগী গ্রাহকদের বিক্ষোভ সাভারে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চলন্ত মাইক্রোবাসে আগুন আশুলিয়ায় নারী শ্রমিকের মৃত্যুর ৪ মাস পর স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা প্রধানমন্ত্রীর নির্দেশে সাভারে ঢাকা আরিচা মহাসড়ক হচ্ছে দুর্গন্ধ মুক্ত সাভারে শীর্ষ সন্ত্রাসী কানা বাবুলের মরদেহ উদ্ধার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২ সাভারে মহিলা দলের পদবঞ্চিতদের বিক্ষোভ, কমিটি বাতিলের দাবি আশুলিয়ায় ৪২ কেজি গাঁজাসহ ডিবির জালে দুই মাদক কারবারি ধরা আশায় ঢাকা বিভাগের দুই কর্মকর্তার বিরুদ্ধে  আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টার অভিযোগ সাভারে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

কালবৈশাখীর কারণে রূপালী ব্যাংকে নিয়োগ পরীক্ষা বাতিল

  • আপডেট টাইম : Friday, March 30, 2018
  • 344

বাংলা ফটো নিউজ : শুক্রবার অনুষ্ঠিত রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগকে কারণ দেখিয়ে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগর মহিলা কলেজে বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা চলাকালে কালবৈশাখীর কারণে দুই দফায় প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। এ কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। ৩২৮টি পদের বিপরীতে চার হাজার চাকরিপ্রত্যাশী এ পরীক্ষায় অংশ নেন।

মোশাররফ হোসেন খান বলেন, ‘পরীক্ষার সময় হঠাৎ কালবৈশাখীর কারণে প্রথমে আধা ঘণ্টা এবং শেষের দিকে আধা ঘণ্টা বিদ্যুৎ ছিল না। এতে শিক্ষার্থীদের সমস্যা হয়েছে। তাই লিখিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই পরীক্ষার তারিখ জানিয়ে দেওয়া হবে।’

এর আগে এই পরীক্ষায় প্রশ্নফাঁসের ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে পাঁচ পরীক্ষার্থীকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews