1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:11 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

তফসিল ঘিরে দেশব্যাপী নিরাপত্তা জোরদার

  • আপডেট টাইম : Thursday, November 8, 2018
  • 382

বাংলা ফটো নিউজ : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তফসিল ঘোষণার মাধ্যমে আজ বৃহস্পতিবার (৮ নভেম্বর) শুরু হতে যাচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এ ভাষণে সিইসি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনার যেমন কমতি নেই, তেমনি কোনো স্বার্থান্বেষী মহল অপতৎপরতার সুযোগ নিতে পারে এমন আশঙ্কাও রয়েছে জনমনে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন আশঙ্কায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে কোনো অপতৎপরা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, র‌্যাব ও পুলিশ সদর দফতর থেকে মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। সারাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রয়েছে বিশেষ নজরদারি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সড়কপথ, রেলপথ, নৌপথে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

এদিকে, যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় গতকাল বুধবার (৭ নভেম্বর) থেকেই আইন-শঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছেন। রাজধানীর প্রবেশদ্বারসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। পোশাকধারী বাড়তি পুলিশ সদস্যদের পাশাপাশি দায়িত্বে নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ। সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে পুলিশের সাজোয়া যান ও জলকামান। এছাড়াও চলমান রয়েছে র‌্যাবের রোভাস্ট পেট্রোলিং।এ বিষয়ে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, শুধু রাজধানী নয়, সারাদেশব্যাপী র‌্যাবের টহল জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যেন জননিরাপত্তার বিঘ্ন না ঘটে সেজন্য সারাদেশে র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নের টহল জোরদার করা হয়েছে।

তবে কোনো ধরনের নাশকতার সুনির্দিষ্ট তথ্য নেই, বরং আশঙ্কা থেকেই দেশজুড়ে র‌্যাবের নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews