1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 12:13 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

এবার সিরিজে ফেরার লড়াই বাংলাদেশের

  • আপডেট টাইম : Thursday, December 20, 2018
  • 433

বাংলা ফটো নিউজ : সর্বশেষ জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের হারিয়ে স্বস্তি নিয়ে দেশে ফিরেছিল তারা। গত নভেম্বর থেকে শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে এবার স্বাগতিক বাংলাদেশ। যথারীতি টেস্টে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিয়েছে তারা। অবশ্য ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ও তৃতীয় ম্যাচে জয় পেয়ে ওয়ানডে সিরিজেও জিতেছে টাইগাররা। তবে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। আজ বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) মিরপুরে সমতার লড়াইয়ে মাঠে নামবে ১-০ ম্যাচে তিন ম্যাচ সিরিজে পিছিয়ে থাকা স্বাগতিক বাংলাদেশ।

শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কারা খেলবেন, সেই ব্যাপারে নানারকম গুঞ্জন শোনা গেছে। প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে একাই লড়েছেন সাকিব। সবার ব্যর্থতার আরো বেশি চোখে পড়েছে ক্যারিবীয়দের ছক্কার ঝড়ে বল মাঠের বাইরে যাওয়ায়। সে ক্ষেত্রে রুবেল হোসেন দলে আসতে পারেন আবু হায়দার রনির পরিবর্তে। তবে অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামার বেশি সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

মিরপুরে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটিং ইনিংসের গড় রান ১৪৮ এবং দ্বিতীয় ইনিংসে ১২৭। বাংলাদেশের বিপক্ষে এই মাঠেই নিউজিল্যান্ড খেলেছিল ২০৪ রানের ইনিংস। সর্বোচ্চ ১৯৪ রান তাড়া করে বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। তবে টাইগাররা এই মাঠে আফগানিস্তানকে মাত্র ৭২ রানে অল আউট করেছিল।

সম্ভাব্য একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews