1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:11 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

সাগরে ভাসছিল সাড়ে চার লাখ ইয়াবা!

  • আপডেট টাইম : Thursday, March 14, 2019
  • 405

বাংলা ফটো নিউজ : কোস্টগার্ড সদস্যদের ধাওয়া খেয়ে মিয়ানমার থেকে আনা ইয়াবার চালান সাগরে ফেলেই পালিয়েছে পাচারকারীরা। কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়াদিয়ার পূর্ব-দক্ষিণের বঙ্গোপসাগরে বুধবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে। সাগরে ভাসমান সাড়ে চার লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) রায়হান তারিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নৌকায় করে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ সময় কোস্টগার্ড সদস্যদের ধাওয়ায় বঙ্গোপসাগরে তা ফেলে পালায় পাচারকারীরা।

রায়হান তারিক আরও বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর ছিল যে সেন্ট মার্টিনে উপকূলবর্তী গভীর সাগর দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার করা হবে। সে কারণে ওই এলাকায় কোস্টগার্ডের টহল জোরদার করা হয়। পরে মিয়ানমারের দিক থেকে আসা একটি নৌকা জলসীমার শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়ে। এ সময় কোস্টগার্ডের একটি টহল দল নৌকাটিকে থামার সংকেত দেয়। কিন্তু নৌকায় থাকা লোকজন না থেমে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া দিলে নৌকায় থাকা লোকজন কয়েকটি পলিথিনের বস্তা পানিতে ফেলে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। পরে ওই বস্তাগুলো থেকে ৪ লাখ ৫৫ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়।

কোস্টগার্ড সূত্র জানিয়েছে, উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানা-পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews