1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 12:12 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

৮৮ রানে হারল বাংলাদেশ

  • আপডেট টাইম : Monday, May 6, 2019
  • 464

বাংলা ফটো নিউজ : কঠিন লক্ষ্য কঠিনই রইল। জিততে হলে করতে হতো ৩০৮ রান।এবারের বিশ্বকাপে এমন লক্ষ্য নিয়মিতই তাড়া করতে হবে দলগুলোকে। দেশ ছাড়ার আগে মুশফিকুর রহিমও বলেছেন, সাড়ে তিন শ রান তাড়া করার অনুশীলন করছে দল। অনুশীলনের ফল অন্তত প্রস্তুতি ম্যাচে মিলল না। আয়ারল্যান্ড উলভস বা ‘এ’ দলের বিপক্ষেই ২১৯ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সফরের প্রথম ম্যাচের ঢাল দিয়েও আয়ারল্যান্ডের দ্বিতীয় দলের কাছে ৮৮ রানের পরাজয় মেনে নেওয়া কঠিন।

প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় গুরুত্বপূর্ণ নয়। দলের পরিস্থিতি বুঝে নেওয়াই মূল লক্ষ্য। বোলিং বিভাগে সে পরীক্ষা নিরীক্ষাই চালানো হয়েছে। তাসকিন আহমেদ ও ফরহাদ রেজা পূর্ণ দশ ওভার বল করেছেন। সাব্বির রহমান করেছেন ৫ ওভার। ব্যাটিংয়ে অবশ্য বাংলাদেশ কোনো পরীক্ষা নিরীক্ষা করেনি। একটি আন্তর্জাতিক ম্যাচে যে ব্যাটিং লাইনআপ নামানো হয়, সেটাই নেমেছে। ইনিংসের শুরুতে তামিম ও লিটন। সাকিব, মুশফিক, মিঠুন, মাহমুদউল্লাহ। এর পর সাব্বির, মিরাজের মতো অলরাউন্ডার। আজ আবার বাড়তি পাওনা ঘরোয়াতে রানবন্যা বইয়ে দেওয়া ফরহাদ রেজা! এমন লাইনআপও বাংলাদেশকে রানের বেশি এনে দিতে পারেনি।

বাংলাদেশ দলকে হতাশ করবে দল যেভাবে হুড়মুড় করে ভেঙে পড়েছে সে ধারাটা। প্রবল ঠান্ডার সঙ্গে দল মানিয়ে নিতে পারেনি ফিল্ডিংয়ের সময়। সেটা যে ব্যাটিংয়েও বজায় থাকবে সেটা কে জানত! উদ্বোধনী জুটিতে ৫৬ রান তোলার পর মনে হয়েছিল ঠিক পথেই এগোচ্ছে দল। কিন্তু স্কোরবোর্ডকে নড়ার সুযোগ না দিয়ে দুই ওপেনারই ফিরলেন। এরপর ২৬ রানের জুটি গড়ে মুশফিকও (১১) বিদায় নিয়েছেন। সাকিবের সঙ্গে মিঠুনের (১৩) সঙ্গ দানে এসেছে ১৫ রান। আক্রমণকেই মূল মন্ত্র মেনে পালটা জবাব দিচ্ছিলেন সাকিব। ৩০ ওভারের মধ্যে দেড় শ ছাড়িয়ে গিয়েছিল বাংলাদেশ।

এরপরই আবার ধাক্কা। ৪৩ বলে ৫৪ রান করে ফিরেছেন আজকের অধিনায়ক সাকিব। দুই বল পরেই শূন্য হাতে বিদায় সাব্বিরের। এর পর একে একে মিরাজ, মাহমুদউল্লাহরা বিদায় নিয়েছেন। দলও পরাজয় মেনে নিয়েছে ৭ ওভার হাতে রেখেই!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews