1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

Golden A+ এবং A+এর মধ্যে পার্থক্য কি?

  • আপডেট টাইম : Tuesday, May 7, 2019
  • 13289

Golden A+ ও A+ নিয়ে আমরা সাধারণত যে বিষয়টি জানি সেটি হল সব বিষয়ে GPA-5 পেলে তাকে গোল্ডেন এ+ বলে, আর সব বিষয়ে না পেয়েও GPA-5 পেলে সেটিকে শুধু এ+ বলে। কিন্তু সত্যি কথা হল যে Golden A+ নামে কোনো গ্রেডই আমাদের দেশে নেই।শুধুমাত্র দুই ধরনের A+কে পার্থক্য করতেই কিছু মানুষ Golden A+ এর ব্যবহার শুরু করে। আসলে লোকমুখে ছড়াতে ছড়াতে এটাই একটা গ্রেডে পরিণত হয়েছে। কিন্তু সবাইকে মনে রাখতে হবে—জিপিএ ৫ হচ্ছে সর্বোচ্চ গ্রেড। এটাই সবচেয়ে ভালো ফল।

শিক্ষা বোর্ডের ফলাফলে ‘গোল্ডেন জিপিএ’ নামে কোনো গ্রেড নেই। মানুষের মুখে প্রচলিত হতে হতে এখন সবচেয়ে ভালো ফলাফলের মাপকাঠি হিসেবে ‘গোল্ডেন জিপিএ’ শব্দটি ব্যবহার হচ্ছে। সবার মুখে মুখে ‘গোল্ডেন জিপিএ’ থাকলেও ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এই নামে কোনো গ্রেডই নেই। এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাগজপত্রে ‘গোল্ডেন জিপিএ’ নামে কোনো শব্দ নেই। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও এবং চাকরির ক্ষেত্রে এ ধরনের কোনো গ্রেড চাওয়া হয় না।

 

কত নম্বরে কোন গ্রেড দেখুন এক নজরে :

৮০ থেকে ১০০ নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট ৫, লেটার গ্রেড এ প্লাস। এটাই সর্বোচ্চ গ্রেড।
৭০ থেকে ৭৯ নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট ৪, লেটার গ্রেড এ।
৬০ থেকে ৬৯ নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট ৩.৫০, লেটার গ্রেড এ মাইনাস।
৫০ থেকে ৫৯ নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট ৩, লেটার গ্রেড বি।
৪০ থেকে ৪৯ নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট ২, লেটার গ্রেড সি।
৩৩ থেকে ৩৯ নম্বর প্রাপ্তদের গ্রেড পয়েন্ট এক, লেটার গ্রেড ডি।
আর শূন্য থেকে ৩২ পাওয়া শিক্ষার্থীদের গ্রেড পয়েন্ট জিরো, লেটার গ্রেড এফ।

জিপিএ ১ অর্জন করলেই তাকে উত্তীর্ণ হিসেবে ধরা হয়। কোনো বিষয়ে এফ গ্রেড না পেলে চতুর্থ বিষয় বাদে সব বিষয়ের প্রাপ্ত গ্রেড পয়েন্টকে গড় করেই একজন শিক্ষার্থীর লেটার গ্রেড নির্ণয় করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews