1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 22, 2026, 12:17 am
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

সিলেটে ঝড়ের কবলে পড়ে আহত যুবলীগ নেতার মৃত্যু

  • আপডেট টাইম : Saturday, March 31, 2018
  • 356

বাংলা ফটো নিউজ : কাল বৈশাখী ঝড়ের কবলে পড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত সিলেটের দক্ষিণ সুরমা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোছাদ্দেক আলী মুছা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (৩১ মার্চ) সকাল পৌনে ৭টায় ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম রশীদ আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টায় দক্ষিণ সুরমা থেকে মোটরসাইকেলযোগে নগরীর রিকাবীবাজার যাচ্ছিলেন মুছা। পথে কাজির বাজার সেতু দিয়ে আসার সময় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মোটরসাইকেলসহ একটি ভ্যানগাড়ির ওপর আছড়ে পড়লে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়।

আজ শুক্রবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হলে শনিবার সকালে তিনি মারা যান।

চিকিৎসকের বরাত দিয়ে তার স্বজনরা জানান, দুর্ঘটনায় মুছার মাথায় আঘাতপ্রাপ্ত হলে মস্তিস্কে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews