1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:10 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন হাবিবুর রহমান

  • আপডেট টাইম : Friday, May 17, 2019
  • 408

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ পুলিশের দুই উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান করা হয়েছে, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. তওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে, নৌপুলিশের ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসানকে ঢাকার পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে, পুলিশ সদর দফতরের ডিআইজি ব্যারিস্টার মাহবুবুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের ডিআইজি হাবিবুর রহমান গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে ১৯৬৭ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৭তম বিসিএস এর এই কর্মকর্তা সেবার ব্রত নিয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে সর্বপ্রথম বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মক্ষেত্রে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনি তিনবার বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং দু’বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

পেশাগত কাজের বাইরে তিনি একজন ক্রীড়া সংগঠক। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে সফলতার সাথে দ্বায়িত্ব পালন করে আসছেন কোমল স্বভাবের এই চৌকস পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, মো. হাবিবুর রহমান ঢাকা জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews