1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 8:07 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

নতুন নোট বিনিময় শুরু ২২ মে

  • আপডেট টাইম : Friday, May 17, 2019
  • 406

বাংলা ফটো নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় শুরু হবে। চলবে ৩০ মে পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে নতুন নোট বিনিময় করা হবে। পাশাপাশি ঢাকা অঞ্চলের বাণিজ্যিক সমূহের ব্যাংকের বিভিন্ন শাখা থেকেও ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে।

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকায় বাণিজ্যিক ব্যাংকের যেসব শাখা হতে নতুন নোট সংগ্রহ করা যাবে—সেগুলো হলো এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংক আবদুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংক জাতীয় প্রেসক্লাব শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংক মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংক কারওয়ান বাজার শাখা, সোস্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, উত্তরা ব্যাংক চকবাজার শাখা, সোনালী ব্যাংক রমনা করপোরেট শাখা, ঢাকা ব্যাংক উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংক গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ন্যাশনাল ব্যাংক মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংক রাজারবাগ শাখা, পূবালী ব্যাংক সদরঘাট শাখা, শাহ্জালাল ইসলামী ব্যাংক মালিবাগ শাখা, ওয়ান ব্যাংক বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংক শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংক এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা দক্ষিণখান, প্রিমিয়ার ব্যাংক বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা।

এ ছাড়া আল-আরাফাহ ইসলামী ব্যাংক নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংক অ্যালিফেন্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংক নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংক শিমরাইল শাখা নারায়ণগঞ্জ, ইসলামী ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএল, গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংক সাভার শাখা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংক কেরানীগঞ্জ শাখা।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যে কোনো পরিমাণ ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews