1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 26, 2026, 12:12 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

শূন্য রানে আউট দলের সবাই!

  • আপডেট টাইম : Friday, May 17, 2019
  • 408

বাংলা ফটো নিউজ : ভারতের অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দেখাল অবিশ্বাস্য এক দৃশ্য। একটি দলের ১০ ব্যাটারই আউট হয়েছেন শূন্য রানে। তারা সবাই আউটও হয়েছেন একই ঢঙে, বোল্ড! এমন মজার কিছু দেখা গেল অনূর্ধ্ব-১৯ আন্তজেলা ক্রিকেটে।

ভারতের নারী ক্রিকেটে পিছিয়ে থাকা অনেক অঞ্চলই এখন যোগ দিচ্ছে। ফলে নারী ক্রিকেটের আঞ্চলিক পর্যায়ে এর আগেও বেশ মজার কিছু দৃশ্য দেখা গেছে। দুই অঙ্ক ছোঁয়ার আগে দলের অলআউট হয়ে যাওয়া বা অবিশ্বাস্য ব্যবধানের জয় গত মৌসুমেও দেখা গেছে। তবে কাসারাগদ ও ভায়ানাদের মধ্যে যা হলো, সেটা ব্যাখ্যা দেওয়া কঠিন।

বুধবার ১৫ মে মালাপ্পুরুম জেলার পেরিন্থালামান্না স্টেডিয়ামে খেলতে নেমেছিল দুই দল। টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছিলেন কাসারাগদ অধিনায়ক এস আকশাথা। তখন তো ভুলেও ভাবেননি এমন কিছু হতে যাচ্ছে। দুই ওপেনার কে ভিকশিথা ও এস চৈত্র প্রথম দুই ওভারে কোনো রান নিতে না পারলেও অন্তত টিকে ছিলেন। তৃতীয় ওভারেই সব বাঁধ ভেঙে পড়ল। প্রতিপক্ষ অধিনায়ক নিথিয়া লর্ধ বল হাতে নিলেন। ওই ওভারেই ফেলে দিলেন তিন উইকেট।

এরপর আর পেরে ওঠেনি কাসারাগদ। একে একে ১০ ব্যাটারই শূন্য হাতে ফিরেছেন। সবার স্টাম্পই উড়িয়েছেন ভায়ানাদ বোলাররা। ক্রিকেটে বেশ অবিশ্বাস্য এক ঘটনা এটি। এমন কিছুর পরও কাসারাগদের স্কোরকার্ডে ৪ রান ছিল, সবই ভায়ানাদ বোলারদের উপহার। সে রান তাড়া করতে মাত্র এক ওভারই লেগেছে দলটির ওপেনারদের। ১০ উইকেটে ম্যাচ জিতেছে ভায়ানাদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews