1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 23, 2026, 1:48 pm
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

আবার ক্রিকেট নিয়ে আসিফের গান

  • আপডেট টাইম : Tuesday, May 21, 2019
  • 450

বাংলা ফটো নিউজ : বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে একটি গান করেছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ২০০৪ সালে গাওয়া ‘শাবাশ বাংলাদেশ’ শিরোনামের গানটি সেই সময় সারা দেশে আলোড়ন তুলেছিল। সামনে ক্রিকেট বিশ্বকাপ। প্রায় ১৫ বছর পর বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানিয়ে আবারও ক্রিকেট নিয়ে গান গাইলেন এই সংগীত তারকা। ‘ প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের এই গানে আসিফের সঙ্গে কণ্ঠ দিয়েছেন পূজা ও ঐশ্বর্য্য। শ্নেহাশীষ ঘোষের কথায় গানটির সুর ও সংগীত করেছেন এমএমপি রনি।

গানটির ভিডিও ধারণও শেষ হয়েছে। পরিচালনা করেছেন মাহমুদ মাহিন।
এ ব্যাপারে আসিফ আকবর মন্তব্য এমন, ‘১৫ বছর আগে জাতীয় ক্রিকেট দলকে নিয়ে গান করেছিলাম। দারুণ সাড়া পেয়েছিলাম। সামনে ক্রিকেট বিশ্বকাপ। এমনিতেই বাংলাদেশ ক্রিকেট উন্মাদনায় ভাসছে। এই গানটির কথা ও সুর নতুন মাত্রা দেবে বলে আমার বিশ্বাস।’

আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী আরেক শিল্পী পূজা। তিনি বলেন, ‘আসিফ ভাইয়ের প্রথম গাওয়া ক্রিকেটের গানটি সবার প্রিয়। ক্রিকেট নিয়ে তাঁর গাওয়া দ্বিতীয় এই গানটিতে আমরাও গেয়েছি। আশা করছি এই গানটিও বিশ্বকাপের আগে আগে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে।’

জানা গেছে আগামী ২৫মে চেয়ারআপের অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে উঠবে গানটি।

বিষয় ভিত্তিক গান নিয়ে আসিফের খ্যাতি আছে। সম্প্রতি ‘রোজা’ নিয়ে একটি গান করেছেন তিনি। সাদাত হোসাইনের রচনায় গানটিতে উঠে এসেছে রমজান মাসের আত্মশুদ্ধি ও আত্মসংযমের গল্প। গানটির সুর-সংগীতায়োজন করেছেন কিশোর। গানটি নিয়ে আসিফ আকবর বলেন, ‘মানুষ মাত্রই সমান, ভেদাভেদ নেই। আত্মশুদ্ধির মাস রমজানে এই উপলব্ধিটা সুন্দরভাবে লিখেছেন সাদাত হোসাইন। আশা করি, গানের মূল বার্তাটুকু আমরা মনে রাখব।’বাংলা ঢোলের প্রযোজনায় ‌’রোজা মানে’ গানটির ভিডিও তৈরি করেছেন হৃদয় চৌধুরী। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews