1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
October 28, 2026, 6:11 am
শিরোনামঃ
​ধর্ষণের অভিযোগে সাভারে মাদ্রাসায় হামলা-ভাঙচুর, পুলিশ অবরুদ্ধ আশুলিয়ায় পোশাক কারখানার ছাদ থেকে লাফিয়ে কর্মকর্তার মৃত্যু: এমডি ও পরিচালকের বিরুদ্ধে মামলা গ্যারেজ ভাড়া কমানো ও ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে সাভারে অটোরিকশা চালকদের কর্মবিরতি ও বিক্ষোভ সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ সাভারে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসে আগুন, আহত ১ সাভারে ফ্যামিলি কার্ডের জরিপ শুরু, স্বচ্ছতা ও অগ্রাধিকার পাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী ইয়ারপুর ইউপি কর্মকর্তা আফজালের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ সাভারে মাদ্রাসা ছাত্র জিসান নিখোঁজ, সন্ধানের আকুতি মায়ের সাভারে ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমী উদ্যোগ: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মশারি উপহার আশুলিয়ায় ২৪ ঘণ্টায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

বাড়ি বাড়ি গিয়ে ধান কিনলেন ইউএনও

  • আপডেট টাইম : Tuesday, May 21, 2019
  • 419

বাংলা ফটো নিউজ : কৃষক যাতে ধানের ন্যায্য দাম পায়- সেটি নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে ধান কেনার কর্মসূচি হাতে নিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।

মঙ্গলবার (২১ মে) কর্মসূচির প্রথম দিনে উপজেলার হাইলধর ও শোলকাটা এলাকার ৬ কৃষকের বাড়ি গিয়ে কেজি প্রতি ২৬ টাকায় ১০ হাজার কেজি ধান কিনেন তিনি।

শেখ জোবায়ের আহমেদ জানান, কৃষক যাতে ধানের ন্যায্য দাম পায়- সেটি নিশ্চিত করতে কৃষকের বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ধান সংগ্রহ করার কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। ধানের কেজি প্রতি সরকার নির্ধারিত দাম ২৬ টাকা কৃষক যেনো পায় সেটি নিশ্চিত করছি আমরা।।

তিনি বলেন, গোডাউনে ধান সংগ্রহ করলে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ন্যায্য দাম পান না। কঠোর পরিশ্রম করে ফসল ফলানোর পরেও ন্যায্য দাম না পেয়ে লোকসানে পড়েন তারা। এবার ধান সংগ্রহে কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুযোগ নিতে না পারে এ জন্য কৃষকের বাড়ি বাড়ি গিয়েই ধান সংগ্রহ করছি আমরা।

এক প্রশ্নের উত্তরে শেখ জোবায়ের আহমেদ বলেন, এ বছর আনোয়ারা উপজেলায় ১৮৫ মেট্রিক টন ধান এবং ৯২৬ মেট্রিক টন চাল বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে কিনবো আমরা। কৃষক যাতে ধান-চালের সঠিক দাম পায় সেটি নিশ্চিত করা হবে।

ধান কেনার সময় উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান চৌধুরী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews