1. rowshonsavar@gmail.com : admin2021 :
  2. rowshonsavar@gmail.com : Rowshon Ali : Rowshon Ali
April 21, 2026, 9:31 pm
শিরোনামঃ
অবশেষে অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রারের ব্যতিক্রমী উদ্যোগ শনিবার সাভারে যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন জমা দিলেন বিএনপি নেত্রী মিনি আক্তার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ আশুলিয়ায় দুই যুবক গুলিবিদ্ধ, ২ লাখ টাকা ছিনতাই আশুলিয়ায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ ও বন্ধ কারখানা খোলার দাবি সাভারে কোরআন অবমাননার অভিযোগে মা-মেয়ে গ্রেপ্তার ডিবির জালে ধরা আন্তঃ জেলা ডাকাত ও কিশোর গ্যাংয়ের ৫ সদস্য সাভারে শিশুর চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ

হাজার দেড়েকে মানসম্মত পাঞ্জাবি মেলে সাভারের কুরাইশি মার্কেটে

  • আপডেট টাইম : Sunday, June 2, 2019
  • 1097

বাংলা ফটো নিউজ : সাভারের কুরাইশি সুপার মার্কেটের নীচ তলায় ‘মামুন’স পাঞ্জাবি কালেকশন’ দোকানের অবস্থান। দেশি তাঁত, পাকিস্তানি ফেব্রিক্স, ইন্ডিয়ান খাদিসহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবির সমাহার। প্রচলিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য ধরা হয়েছে এসব পাঞ্জাবি।

প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী মামুন হোসেন জানালেন, দাম আর ডিজাইন মানসম্পন্ন হওয়ায় ক্রেতাদের সাড়া পাচ্ছি। পাঞ্জাবি কালেকশন ও তৈরিতে আমরা আবহাওয়াকেও বিবেচনায় নিয়েছি। গরমে আরামদায়ক যেন হয় সেই চেষ্টাও আমরা করেছি।শুধু মামুন’স পাঞ্জাবি কালেকশনেই নয়, সাভারের এ মার্কেটে প্রায় অর্ধশত দোকানে ছেলেদের পাঞ্জাবি, টি-শার্টের ব্যাপক কালেকশন রয়েছে। বিভিন্ন দোকোনে থাকা বিক্রয়কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুতি, খাদি, মসলিন, অ্যান্ডি কটন, হাফ সিল্ক, সিল্ক, রিমি কটন, জেসমি কটন, সুতি কাতান আর তাঁতের কাড়ের পাঞ্জাবি রয়েছে। যেখানে কাপড়ের রং বিবেচনায় নিয়ে এমব্রয়ডারি করে রঙ্গিন করে সাজানো হয়েছে। বড়দের পাঞ্জাবির সাইজ ৩৮ থেকে শুরু হয়ে ৪৪ পর্যন্ত রয়েছে। ক্ষেত্রবিশেষে বড়ও রয়েছে। ৫৫০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এসব পাঞ্জাবির দাম।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের শিক্ষার্থী আমির হোসেন বলেন, ছাত্রদের একটা সীমাবদ্ধতা থাকে। বাজেট অনুযায়ী পছন্দসই জামা এখানে ভালোই পাওয়া যায়। কাপড়ের মান অনুযায়ী দাম রাখা হলেও, কিছুটা কম-বেশি করে নেওয়া যায়। যার কারণে এখান থেকে কিনে প্রতারিত হওয়ার সুযোগ কম।

সরেজমিনে দেখা গেছে, ঈদের সময় ঘনিয়ে আসায় মার্কেট জুড়ে পাঞ্জাবির দোকানগুলোর বেশ কয়েকটি স্টলে ক্রেতাদের ভিড় ছিলো বেশি।

বিক্রয়কর্মী আব্দুল্লাহ আহাদ বলেন, পুরো রমজানজুড়েই বিক্রি কম-বেশি হচ্ছিল। তবে এখন রমজান মাস প্রায় শেষের দিক হওয়ায় বিক্রি বেড়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Bangla Photo News
Theme Customized By BreakingNews